ভারতে টেনসেন্টের সাথে পাবজির সম্পর্কচ্ছেদ

৯ সেপ্টেম্বর, ২০২০ ০১:২১  
গত সপ্তাহে ভারতে পাবজিসহ ১১৭টি গেম নিষিদ্ধ হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠছে চায় পাবজি। সেই লক্ষে ভারতে পাবলিশিং পার্টনার চীনের গেমিং জায়ান্ট টেনসেন্টের সাথে সম্পর্কচ্ছেদ করেছে পাবজি। খবর টেকক্রাঞ্চ। ঘোষণার আগ পর্যন্ত ভারতে পাবজি মোবাইল গেমের প্রকাশক ও সরবরাহকারী হিসেবে ছিলো টেনসেন্ট গেমস। পাবজি কর্পোরেশন জানিয়েছে, দেশটিতে পাবলিশিং শর্ত ফিরিয়ে নিচ্ছে কোম্পানি। তবে অন্যান্য বাজারের ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কে কোনো পরিবর্তন আনছে কিনা সেটি জানানো হয়নি। ভারতে আগামীতে নিজস্ব পাবজি অভিজ্ঞতা দিতে কাজ করবে পাবজি কর্পোরেশন। এক্ষেত্রে স্থানীয় বিষয়টিকে প্রাধান্য দিবে তারা। ডিবিটেক/বিএমটি